নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুরে টাপেন্টাডল ট্যাবলেটসহ আ. রশিদ নামের সাবেক এক ইউপি মেম্বারকে করা হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করে সেনাবাহিনী ও নওহাটা ফাঁড়ি পুলিশ।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের কারাদণ্ড দেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ। সাজাপ্রাপ্ত আ. রশিদ উপজেলার সরস্বতীপুর বাজারের বাসিন্দা ও ভীমপুর ইউপির সাবেক ইউপি সদস্য।
জানা যায়, দীর্ঘদিন থেকে আ. রশিদ গোপনে মাদক ব্যবসা করেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে সেনাবাহিনী ও নওহাটামোড় ফাঁড়ি পুলিশ সরস্বতীপুর বাজার এলাকায় তার বাসার পাশে থেকে ১৬ পিস টাফেন্টাডল ট্যাবলেটসহ রশিদ মেম্বারকে হাতেনাতে আটক করেন।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতে তাকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।
সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ বলেন, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করে নিয়ে আসে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.