ভালুকা (ময়মনসিংহ )প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ময়মনসিংহ-১১ আসনে বাড়ছে নির্বাচনী উত্তাপ। সেই উত্তাপের কেন্দ্রে এখন আলোচনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ছাইফ উল্ল্যাহ পাঠান ফজলু। ভোটারদের কাছে পৌঁছাতে তিনি প্রতিদিনই বিভিন্ন স্থানে গণসংযোগ, সভা-সমাবেশ ও উঠান বৈঠক করছেন।
শুক্রবার হবিরবাড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডে মাওলানা রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে ব্যাপক জনসমাগম হয়। স্থানীয়দের উপস্থিতিতে বৈঠকটি নির্বাচনী মহোৎসবে রূপ নেয়।
প্রধান অতিথির বক্তব্যে ছাইফ উল্ল্যাহ পাঠান ফজলু বলেন, জনগণের অধিকার, সুশাসন নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রত্যয় নিয়ে তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তিনি ভোটারদের প্রতি ন্যায়সংগত নেতৃত্ব প্রতিষ্ঠায় সমর্থন দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে হবিরবাড়ি ইউনিয়ন জামায়াতের আমীর জাহির উদ্দিন বাবরসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে প্রার্থী স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি কথা বলেন এবং জুমার নামাজ শেষে মুসল্লীদের সঙ্গেও মতবিনিময় করেন। এ সময় তিনি তাদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া শোনেন এবং ভবিষ্যতে উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতি দেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.