স্টাফ রিপোর্টার, নড়াইল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী দাঁড়ি পাল্লা প্রতীকের পক্ষে নড়াইল-২ আসনে (লোহাগড়া-নড়াইল সদর একাংশ) অনুষ্ঠিত হলো ব্যাপক প্রচার মিছিল ও সমাবেশ।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আতাউর রহমান বাচ্চুর নেতৃত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে জনতার ঢল নামে। লোহাগড়া মোল্যার মাঠে। মুহুর্তেই উৎসবমুখর পরিবেশে রূপ নেয় পুরো এলাকা।
মিছিলে জামায়াতে ইসলামী ও তার সহযোগি সংগঠনের নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ চোখে পড়ার মতো। হাজারো মানুষ শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা - “ভোট দিন দাঁড়ি পাল্লায় নড়াইল-২ হবে পরিবর্তনের ঠিকানা”।
শনিবার (৬ ডিসেম্বর) লোহাগড়া উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এ প্রচার মিছিলের শুরু হয় লক্ষীপাশা মোল্যার মাঠ থেকে। এরপর প্রচার মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সকাল ১০ টার দিকে লোহাগড়ার লক্ষীপাশা মোল্যার মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নড়াইল জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুস সামাদের সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়ি পাল্লা প্রতীকের মনোনীত প্রার্থী আতাউর রহমান বাচ্চু।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নড়াইল জেলা কর্মপরিষদ সদস্য মোঃ জামিরুল হক টুটুলের সঞ্চালনায় বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল জেলা নায়েবে আমীর মেঃ জাকির হোসেন বিশ্বাস, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মোঃ আকিদুল ইসলাম,নড়াইল পৌর জামায়াতের মেয়র প্রার্থী মোঃ হেমায়েতুল হক হিমু,নড়াইল পৌর আমীর মোঃ জাকির হোসেন, লোহাগড়া উপজেলা পরিষদ জামায়াত প্রার্থী মাওঃ মোঃ আলমগীর হোসাইন, লোহাগড়া উপজেলা আমীর হাদিউজ্জামান,সহকারী সেক্রেটারি আইয়ুব হোসেন খান,মোঃ আবুল বাশার প্রমুখ।
স্থানীয় নেতাকর্মীরা বলেন,বহুদিন পর নড়াইল-২ আসনে এৃমন জনসমর্থন দেখা গেছে। তারা আশাবাদ ব্যক্ত করেন। এবারের নির্বাচনে দাঁড়ি পাল্লার বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ।
মিছিলে অংশগ্রহণকাররা দাঁড়ি পাল্লা প্রতীকের পক্ষে বিভিন্ন শ্লোগান দেন এবং সাধারণ ভোটারদের ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করেন। বক্তারা বলেন,আতাউর রহমান বাচ্চুর হাত ধরেই নড়াইল-২ আসনে উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.