চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর চারঘাট উপজেলার সাংবাদিকদের সাথে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের দাঁড়িপাল্লার পার্থী অধ্যক্ষ নাজমুল হকের সঙ্গে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে শনিবার (০৬ ডিসেম্বর) বেলা ১১ টায় শামসুদ্দিন ইসলামী ট্রাস্ট অডিটোরিয়ামে চারঘাট উপজেলার স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সভায়, চারঘাট উপজেলা জামায়াতের আমীর মাস্টার আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক সুফেল রানা'র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) এমপি পদ প্রার্থী ও জামায়াতের রাজশাহী জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নাজমুল হক।
মতবিনিময় সভায়, প্রধান অতিথি অধ্যক্ষ নাজমুল হক চারঘাটের চলমান উন্নয়ন কর্মকাণ্ড, জনসেবামূলক কার্যক্রম, শিক্ষা ও স্বাস্থ্যখাতের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
এ সময় তিনি গণমাধ্যমকে সমাজের দর্পণ উল্লেখ করে বলেন, “গণমাধ্যম আমাদের কাজের মূল্যায়ন করে এবং পাশাপাশি ত্রুটিগুলোও তুলে ধরে। উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
উক্ত সভায় উপস্থিত সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন করেন এবং স্থানীয় সমস্যা, উন্নয়ন বাধা, প্রশাসনিক সেবার মানোন্নয়নসহ নানা বিষয়ে মতামত জানান। অধ্যক্ষ নাজমুল হক সাংবাদিকদের প্রশ্নের একে একে উত্তর দেন এবং তাদের গঠনমূলক পরামর্শদের স্বাগত জানান।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি আইয়ুব আলী, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি, চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মাওঃ শফিকুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য কামারুজ্জামান সহ প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক, জামায়াতের বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি এবং নেতৃবৃন্দ।
আলোচনা শেষে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং উন্নয়নমূলক কাজে সমন্বয় রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.