Nabadhara
ঢাকাশনিবার , ৬ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় জামায়াতের সমাবেশ ও র‍্যালিতে জনতার উপস্থিতি

মোঃ জিহাদুল ইসলাম, কালিয়া (নড়াইল)
ডিসেম্বর ৬, ২০২৫ ৭:২০ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, কালিয়া (নড়াইল)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর সমর্থনে কালিয়ায় বড় আকারের জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে কালিয়া সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। মাঠজুড়ে ছিল বর্ণাঢ্য সাজসজ্জা, ব্যানার ও দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’যুক্ত পোস্টার।

উপজেলা জামায়াতের আমির মাওলানা তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর-কুষ্টিয়া অঞ্চলের কৃষি সদস্য ড. আলমগীর বিশ্বাস। প্রধান বক্তা ছিলেন খুলনা মহানগর জামায়াতের আমির অধ্যাপক মাহফুজুর রহমান। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি ও নড়াইল-১ আসনের দাঁড়িপাল্লা প্রতীকে মনোনীত প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার।

প্রধান অতিথির বক্তব্যে ড. আলমগীর বিশ্বাস বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী ন্যায় ও সত্যের পক্ষে অবস্থানকারী একটি দল। এ দল কখনো চাঁদাবাজি, টেন্ডারবাজি বা দখলবাজির সঙ্গে জড়িত নয়।” তিনি আগামীর জাতীয় নির্বাচনে জামায়াত প্রার্থীকে বিজয়ী করতে সকলের প্রতি আহ্বান জানান।

প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার তার বক্তব্যে বলেন, “নড়াইল-১ আসনের মানুষ দীর্ঘদিন ধরে প্রকৃত জনসেবার প্রত্যাশা করছে। আমি কোনো ব্যক্তি বা বিশেষ শ্রেণির প্রতিনিধি হতে চাই না—আমি সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে কাজ করতে চাই। সুযোগ পেলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও এলাকার সার্বিক উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেব।”

সমাবেশ শেষে একটি বিশাল র‍্যালি কালিয়া শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্কুল মাঠে গিয়ে শেষ হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।