Nabadhara
ঢাকাশনিবার , ৬ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

হেলেঞ্চায় জবরদখল–ভাঙচুর ও প্রাণনাশের হুমকি: থানায় লিখিত অভিযোগ দায়ের

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি 
ডিসেম্বর ৬, ২০২৫ ৯:৩৬ অপরাহ্ণ
Link Copied!

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি 

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা গ্রামে জবরদখল, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় লিখিত অভিযোগ করেছেন মোঃ মোক্তার হোসেন (৬৩)। স্থানীয় মোঃ মহিদুল শেখ (৪০), মোঃ জাহিদুল শেখ (৩৭)সহ অজ্ঞাতনামা ১৫–২০ জন সশস্ত্র অবস্থায় তার মালিকানাধীন সম্পত্তিতে অনধিকার প্রবেশ করে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ১০টার দিকে বিবাদীরা রামদা, ছ্যানদা, লাঠিসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে জমিতে ঢুকে আম, কাঠাল, লিচুসহ ফলজ গাছ কেটে ফেলে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন মোক্তার হোসেন। এছাড়া জমির চারপাশে স্থাপিত ইটের পিলারের সাথে থাকা জাল খুলে নেওয়ার অভিযোগও রয়েছে।

বাদী আরও জানান, ঘটনার পর রাত ১১টা ৩০ মিনিটের দিকে বিবাদীরা তার বাড়ির সামনে এসে অশালীন ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তারা সরে যায়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে আলফাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মোক্তার হোসেনের অভিযোগ, এখনো বিবাদীরা অস্ত্র হাতে তার বাড়ির আশপাশে ঘোরাফেরা করছে। এতে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা করছেন।

এ বিষয়ে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহজালাল আলম বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারবে না।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।