Nabadhara
ঢাকাশনিবার , ৬ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া-মোনাজাত

গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
ডিসেম্বর ৬, ২০২৫ ১০:২৫ অপরাহ্ণ
Link Copied!

গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বিএনপি চেয়ারপারর্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বরিশালের গৌরনদীতে মিলাদ, দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

টরকী বন্দর দোকান ঘর মালিক সমিতির আয়োজনে শনিবার বিকেলে টরকী বন্দর ট্রাকষ্ট্যান্ডে দোয়া মোনাজাত অনুষ্টান মালিক সমিতির সভাপতি ও জেলা বিএনপির সিনিয়র সদস্য আলহাজ¦ আবুল হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপি’র সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল।

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম কাজল, উপজেলা বিএনপি’র আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাত হান্নান, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক সফিকুর রহমান শরীফ স্বপন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া-মোনাজাত পরিচালনা করেন টরকী বন্দর আদর্শ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম হারুনী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।