Nabadhara
ঢাকাশনিবার , ৬ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষকদের দাবিতে আমরা মাঠে আছি, থাকবো–গলাচিপায় ভিপি নুর

পটুয়াখালী প্রতিনিধি
ডিসেম্বর ৬, ২০২৫ ১০:৩৬ অপরাহ্ণ
Link Copied!

পটুয়াখালী প্রতিনিধি

শিক্ষকদের ন্যায্য অধিকার নিয়ে তীব্র ক্ষোভ ঝাড়লেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুর। তিনি সরাসরি অভিযোগ করে বলেন, “এই দেশের সিস্টেমটাই এমন হয়ে গেছে, দাবি আদায় করতে না নামলে কেউ কিছু দেয় না। শিক্ষকরা নরম বলেই তাদের ওপর প্রশাসন চড়াও হয়, বদলীর নামে হয়রানি করা হয়, “আমি এর তীব্র বিরোধিতা করি।”

গলাচিপা উপজেলা অফিসার্স ক্লাবে শনিবার
(৬ ডিসেম্বর) বেলা ১২টার দিকে সাংবাদিক, শিক্ষক ও সুশীল সমাজের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নুর শিক্ষকদের প্রতি সরকারি উদাসীনতা ও অবহেলার কড়া সমালোচনা করেন।

তিনি বলেন, “শিক্ষকদের আন্দোলন যৌক্তিক—এটাকে নেতিবাচকভাবে দেখার সুযোগ নেই। কিন্তু আজকে অন্য সেক্টরের দাবি চাপ দিয়ে আদায় হয়, শিক্ষকরা চাপ দিলেই কেন তাদের অধিকার নিশ্চিত হবে না?”
সরকারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলতে গিয়ে তিনি আরও বলেন, “নন-পলিটিকাল সরকারের সময়ে অন্য সবাই সুবিধা নিচ্ছে, আর শিক্ষকরা আজও অবমূল্যায়নের শিকার। বদলীর নামে যে অন্যায় করা হচ্ছে, সরকারকে অবশ্যই তা প্রত্যাহার করতে হবে।”

শিক্ষকদের মর্যাদা প্রশ্নে নুর ক্ষোভ প্রকাশ করে বলেন—
“শিক্ষকরা ফার্স্ট ক্লাস সিটিজেন তৈরি করবেন, আর তারাই শেষ সারির নাগরিক হয়ে থাকবেন—এটা যেন চরম পরিহাস। দেশের কোটি শিক্ষককে সম্মান দিলে রাষ্ট্র দেউলিয়া হয়ে যাবে—এটা কী ধরনের যুক্তি? শিক্ষা খাতে বিনিয়োগ ব্যয় নয়, ভবিষ্যতের বড় ইনভেস্টমেন্ট।”
তিনি আরও জোর দিয়ে বলেন, “শিক্ষকদের যদি প্রথম শ্রেণির মর্যাদা না দেওয়া হয়, সমাজে সম্মানজনক অবস্থানে না আনা হয়, তাহলে ছাত্ররা কখনো নৈতিক আদর্শে গড়ে উঠবে না।

দেশের পরিবর্তনের কাণ্ডারী হবেন শিক্ষক, তাদের সম্মান না দিলে কোনো পরিবর্তনই সম্ভব নয়।

এসময় তিনি ২০২৪ সালের আন্দোলনের প্রেক্ষাপট টেনে বলেন, “আমরা একটি নতুন বাংলাদেশের কথা বলেছি, পরিবর্তনের কথা বলেছি। এই পরিবর্তনের নেতৃত্ব দেবেন শিক্ষকরা। কিন্তু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কারে যখন জাতীয় ঐক্যমত্য কমিশন কাজ করছে, তখনো শিক্ষকদের প্রাপ্য গুরুত্ব দেওয়া হচ্ছে না, এটা দুঃখজনক।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা আহ্বায়ক আলহাজ্ব হাফিজুর রহমান। বক্তব্য দেন সদস্য সচিব জাকির হোসেন মুন্সি, নিরোধ লাল শিকদার, শিক্ষক মুক্তা রহমান ফাহিমা, আনোয়ার শিপন, সাংবাদিক মু. খালিদ হোসেন মিলটন, মহিবুল্লাহ এনিম, আবু নাইমসহ অনেকে।

সভায় নুর স্পষ্ট করে বলেন, “শিক্ষকদের দাবিতে আমরা মাঠে আছি, থাকবো। অন্যায় বদলি, অবমাননা ও অবহেলার বিরুদ্ধে এখনই কঠোর অবস্থান নিতে হবে, আর কোনোদিন শিক্ষককে নরম টার্গেট বানানো যাবে না।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।