Nabadhara
ঢাকারবিবার , ৭ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁ-২ বিএনপি প্রার্থী সামসুজ্জোহার পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা 

হাসান শাহরিয়ার পল্লব,পতিতলা (নওগাঁ) প্রতিনিধি
ডিসেম্বর ৭, ২০২৫ ১১:১১ পূর্বাহ্ণ
Link Copied!

হাসান শাহরিয়ার পল্লব,পতিতলা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁ ২ আসন পত্নীতলা – ধামইরহাট  উপজেলায় ধানের শীষেরপক্ষে তরুণ প্রজন্মকে উজ্জীবিত করতে মর্যাদাপূর্ণ বর্নাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে   শোভাযাত্রাটি শুরু হয় নজিুপর গোলচত্বরে এসে পথসভায় বেগম জিযার রোগমুক্তি কামনায় দোয়া কামনা করে পত্নীতলা ও ধামইরহাট উপজেলারবিভিন্ন সড়ক প্রদিক্ষন করে।

শোভাযাত্রায় ছাদ খোলা মাইক্রোতে দাঁড়িয়ে হাত নেড়ে রাস্তার দুপাশোর মানুষদের শুভেচ্ছা জানান বিএনপি মনোনীত এমপি প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য  সামসুজ্জোহা খান জোহা। সাথে ছিলেন নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভিন পলি।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন পত্নীতলা উপজেলা বিএনপির সভাপতি মোকসেদুল হক সিরি।

এ সময় উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদ, সাধারণ সম্পাদক হানজালা। ধামইরহাট  পৌর বিএনপির সভাপতি শহিদুর রহমান পত্নীতলা উপজেলা বিএনপির সাধরণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ও রমজান আলী, আশরাফুল ইসলাম রিচাড, পত্নীতলা উপজেলা মহিলা দলের সভানেত্রী মরিয়ম বেগম শেফা, নজিপুর পৌর বিএনপির সভাপতি মামুন হোসেন, সাংগঠনিক সম্পাদক এ জেড মিজান ও আবদুল্লাহ আল মাসুম,  শ্রমিক দলের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক  সাগর হোসেন সহ দুই উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও হাজার হাজার সদস্য ও সমর্থকরা উপস্থিত ছিল।

প্রায় ১০/১২ হাজার মোটরসাইকেলের প্রায়   ১০/১২ কিমি দৈর্ঘ লাইন বর্নাঢ্য শোভাযাত্রায় জনমানুষের গণ জোয়ারে পরিণত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।