স্টাফ রিপোর্টার, চিতলমারী
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে চিতলমারীর সন্তোষপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ফাতেহা পাঠ, মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) কালিগঞ্জ বাজার জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জসিম শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— বাগেরহাট জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা মোঃ জাহিদুল ইসলাম, চিতলমারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ নিয়ামত আলী খান, সদস্য সচিব কাশীনাথ বৈরাগী, চরবানিয়ারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন ফকির, সাংগঠনিক সম্পাদক ইমাম শিকদার, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ আবু ছালেহ মৃধা, চিতলমারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ শামীম শেখ, মোঃ সাঈদ শেখ, সদস্য মোঃ হাফিজুল শেখ ও রাসেল ফকির প্রমুখ।
দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মোঃ শফিকুল ইসলাম। দোয়া শেষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.