কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কুলিয়ারচর থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ নুরুন্নবী। রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে তিনি টাঙ্গাইল সদর থানায় দক্ষতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে ব্যাপক সুনাম অর্জন করেন। দায়িত্ব গ্রহণের পর ওসি নুরুন্নবী কুলিয়ারচরের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করতে সকলের সহযোগিতা কামনা করেন।
দায়িত্ব গ্রহণ উপলক্ষে কুলিয়ারচর থানার কর্মকর্তারা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় থানার বিভিন্ন শাখার কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
স্থানীয়দের আশা-নতুন ওসির যোগদান কুলিয়ারচর থানার প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

