Nabadhara
ঢাকারবিবার , ৭ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহ-১ আসনে ৮ দলীয় জোটের সম্ভাব্য প্রার্থী হিসেবে এগিয়ে মাওলানা তাজুল ইসলাম আকন্দ

ধোবাউড়া ময়মনসিংহ প্রতিনিধি 
ডিসেম্বর ৭, ২০২৫ ৯:২৮ অপরাহ্ণ
Link Copied!

ধোবাউড়া ময়মনসিংহ প্রতিনিধি 

ময়মনসিংহ-১ (ধোবাউড়া-হালুয়াঘাট) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে তৎপরতা বেড়েছে। বিশেষ করে বাংলাদেশ খেলাফত মজলিস এ আসনে প্রার্থী মনোনয়ন ও প্রচারণায় এগিয়ে রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

দলটির মনোনীত প্রার্থী আলহাজ্ব মাওলানা তাজুল ইসলাম আকন্দ প্রচারণার শুরুতেই প্রায় পাঁচ শতাধিক মোটরসাইকেল ও প্রাইভেটকারের শোডাউন করে নির্বাচনী এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন। শোডাউনকে ঘিরে স্থানীয় কর্মী-সমর্থকদের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

এরপর হালুয়াঘাটে অনুষ্ঠিত এক বৃহৎ নির্বাচনী জনসভায় যোগ দেন খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক। জনসভায় মাওলানা তাজুল ইসলামের নেতৃত্বে হাজারো নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। সভায় বক্তারা নির্বাচনে মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে নিয়মিত মিটিং, প্রচারণা এবং কেন্দ্র কমিটি গঠনের কাজও প্রায় সম্পন্ন করেছে দলটি।

এদিকে, নির্বাচনে প্রভাব বিস্তারের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামি আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি, নেজামে ইসলাম পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি মোট আটটি দল নিয়ে একটি জোট গঠন করা হয়েছে। জোটের অভ্যন্তরীণ আলোচনায় ময়মনসিংহ-১ আসনে প্রার্থী হিসেবে এগিয়ে রয়েছেন খেলাফত মজলিসের মাওলানা তাজুল ইসলাম আকন্দ।

অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীও আগে থেকেই আসনটিতে নীরবে সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার করছে। দলটির স্থানীয় নেতারা ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে নির্বাচনী কমিটি গঠন করেছেন। পাশাপাশি উঠান বৈঠক, দোয়া মাহফিল ও মতবিনিময় সভার মাধ্যমে জনগণের কাছে সংগঠনের অবস্থান তুলে ধরছেন।

জোটের কেন্দ্রীয় একটি সূত্র নাম প্রকাশে অনিচ্ছুক শর্তে জানান, “মাঠপর্যায়ের জরিপ ও কেন্দ্রীয় পর্যায়ের আলোচনার ভিত্তিতেই প্রার্থী চূড়ান্ত করা হবে। তবে বর্তমান পরিস্থিতিতে ময়মনসিংহ-১ আসনে খেলাফত মজলিসের ‘রিকশা’ প্রতীকের সম্ভাবনাই বেশি।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।