সাজ্জাদুল তুহিন, মান্দা (নওগাঁ)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের মান্দা উপজেলা শাখার আংশিক কমিটি গঠন করা হয়েছে।
আজ রবিবার (৭ ডিসেম্বর)বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আংশিক উপজেলা কমিটির সভাপতি করা হয়েছে আব্দুল জলিলকে। এ ছাড়া আল্ মামুনকে সিনিয়র সহ-সভাপতি, ওবায়দুল হক কে সাধারণ সম্পাদক, শফিকুল ইসলামকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, হেলাল উদ্দীন হিল্লোলকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এই কমিটি অনুমোদন করেন। আগামী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে উপজেলা যুবদলের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে প্রেরণের নির্দেশনা প্রদান করা হয়।

