গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
রহস্যজনকভাবে নিখোঁজের আটদিনেও সন্ধ্যান মেলেনি হাফেজ মো. সিফাত শেখের (১৫)। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।
নিখোঁজ হাফেজ সিফাত শেখ বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের ধুরিয়াইল গ্রামের নানা বাড়ি থেকে গত ৩০ নভেম্বর সকালে বের হয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়।
সে (সিফাত) পাশ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার মারকাজ মাদ্রাসার ছাত্র ছিলো। সিফাতের বয়স যখন দুই বছর তখন তার বাবা উজ্জ্বল শেখ নিরুদ্দেশ হয়ে আর ফেরেননি। পরবর্তীতে সিফাতের মা সিমা বেগমের অন্যত্র বিয়ে হয়।
এরপর থেকে বাবা ও মায়ের আদর থেকে বঞ্চিত হয়ে সিফাত তার নানীর কাছে ধুরিয়াইল গ্রামে বড় হয়। পরবর্তীতে নানীর তত্ত্বাবধানে সিফাত পাশ্ববর্তী কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের চরআইরকান্দি এলাকার একটি মাদ্রাসায় পড়াশুনা করে ৩০ পাড়ার কোরআনের হাফেজ হয়।
এরপর মেধাবী সিফাতকে আগৈলঝাড়া উপজেলা সদরের মারকাজ মাদ্রাসায় ভর্তি করা হয়। গত কয়েকদিন পূর্বে নানীর কাছে বেড়াতে আসে হাফেজ মো. সিফাত শেখ। পরবর্তীতে গত ৩০ নভেম্বর সকালে নানী বাড়ি থেকে বের হয়ে রহস্যজনকভাবে সিফাত নিখোঁজ হয়। সেই থেকে অদ্যবর্ধি হাফেজ মো. সিফাত শেখের কোন সন্ধ্যান মেলেনি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.