বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে ২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা অফিস চত্বরে ১ হাজার ৯৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে উপসী বোরো ধান, হাইব্রিড বোরো ধানের বীজ ও সার বিতরণ করা হয়।
বীজ ও সার বিতরণকালে বকশীগঞ্জ ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা , উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা রকিবুল ইসলাম, তাজুল ইসলাম সহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।
চলতি রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের ধান বীজ ১০ কেজি ও হাইব্রিড ধান ২ কেজি এবং ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.