জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় গরিব ও অসহায় শিশু-শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সকালে উপজেলা কনফারেন্স রুমে বিভিন্ন দপ্তর প্রধান, পুলিশ, ইউপি চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে শীতবস্ত্র বিতরণ করেন জয়পুরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আল-মামুন মিয়া।
পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সরকারি অফিসগুলোর কার্যক্রম, সেবা নিশ্চিতকরণ এবং শীতকালীন দুর্ভোগ মোকাবিলায় করণীয় নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তরুণ কুমার পাল, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জসিম উদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ মাহমুদা খাতুন পপি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু বকর সিদ্দিক, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান, পাঁচবিবি থানার ওসি মোঃ নিয়ামুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এছাড়া বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির ডাঃ সুজাউল করিম, প্রেসক্লাব সভাপতি আজাদ আলী ও সাধারণ সম্পাদক সজল কুমার দাসসহ রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরবর্তীতে জেলা প্রশাসক মোঃ আল-মামুন মিয়া উপজেলার বিভিন্ন এতিমখানা ও কওমি মাদ্রাসার শতাধিক শিশু ও শিক্ষার্থীর মধ্যে শীত নিবারণের জন্য কম্বল বিতরণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.