Nabadhara
ঢাকাসোমবার , ৮ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে ব্যবসায়িক সমিতির নেতৃবৃন্দের সাথে ধানের শীষ প্রার্থী শহীদ ইকবালের মতবিনিময়

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
ডিসেম্বর ৮, ২০২৫ ৬:৪৭ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-৫ (মনিরামপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন স্থানীয় ব্যবসায়িক সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় মিলিত হয়েছেন। সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে মনিরামপুর বাজার সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

বাজার সমিতির সভাপতি বাবু তুলসী বসুর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রার্থী অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন। সভায় প্রবীণ ও বর্তমান ব্যবসায়ী নেতৃবৃন্দ বাজারসংক্রান্ত বিভিন্ন সমস্যা, নিরাপত্তা এবং অবকাঠামোগত উন্নয়নের দাবি প্রার্থীর সামনে তুলে ধরেন।

প্রার্থী শহীদ ইকবাল নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং নির্বাচিত হলে বাজারের উন্নয়ন, রাস্তা-ঘাট সংস্কার, ব্যবসায়িক নিরাপত্তা বৃদ্ধি এবং আধুনিক বাণিজ্যবান্ধব পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার করেন। তিনি বলেন, “ব্যবসায়ীরাই দেশের অর্থনীতির চালিকাশক্তি। আপনাদের নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করাই হবে আমার অন্যতম প্রধান লক্ষ্য।”

এ সময় তিনি ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যবসায়ীদের সমর্থন ও দোয়া কামনা করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিন্টু, বাজার কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব রবিউল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব হোসেন ফারুক, বিএনপি নেতা আলী হোসেন, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি অ্যাডভোকেট মকবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাসসহ স্থানীয় ব্যবসায়ী ও বিএনপি নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।