স্টাফ রিপোর্টার,নড়াইল
নড়াইলের সদর উপজেলার উড়ানী গ্রামের বালুবোঝাই লাটা গাড়ি উল্টে এর নিচে চাপা পড়ে চালক হানিফ মোল্যা (২৫) নিহত হয়েছে।
সোমবার (৮ডিসেম্বর) বিকালে উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানী গ্রামের একটি আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত হানিফ উড়ানী গ্রামের জলিল মোল্যার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে হানিফ তার লাটা গাড়িতে বালুবোঝাই করে পোড়াডাঙ্গি এলাকা থেকে দ্রুত গতিতে চালিয়ে যাচ্ছিলেন। প্রতিমধ্যে মাইজপাড়া সুইচ গেটের মোড় ঘুরতে গিয়ে বালুবোঝাই লাটা গাড়িটি নিয়ন্ত্রণ হারায়।
এসময় লাটা গাড়িটি উল্টে চালক হানিফ মোল্যার গায়ের ওপর পড়লে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় হানিফ কে উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শরীফ মোঃ হাসান ফেরদৌস পরিক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামিল কবির বলেন,সড়ক দুর্ঘটনায় নিহতের খবর পেয়ে নড়াইল হাসপাতালে পুলিশ পাঠানো হয়। তবে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.