Nabadhara
ঢাকাসোমবার , ৮ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

খোকসায় চুরির অপবাদ দিয়ে ভ্যানচালককে বেধড়ক মারধর

Link Copied!

নাহিদুজ্জামান শয়ন, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার খোকসায় চুরির অপবাদ দিয়ে এক ভ্যানচালককে পিটিয়ে হাত–পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা রুহুল শেখের বিরুদ্ধে।

ভুক্তভোগীর পরিবারের দাবি, পুলিশকে ‘খুশি’ করার কথা বলে রুহুল তাদের কাছে ১৫শ টাকাও নিয়েছেন। থানায় অভিযোগ দেওয়ার তিন দিন পার হলেও এখনও মামলা রেকর্ড হয়নি।

আহত ভ্যানচালক আলিম শেখ (৩২) খোকসার জয়ন্তী হাজরা গ্রামের বাসিন্দা। ১ ডিসেম্বর যাত্রী নিয়ে কুমারখালীর দিকে যাওয়ার সময় মোড়াগাছা বাজারের আগে তিনি ভ্যান রেখে প্রাকৃতিক কাজে গেলে রুহুল শেখ তাকে ধরে ‘চোর’ বলে মারধর শুরু করেন। পরে আরও কয়েকজনকে ডেকে এনে রাস্তার ওপর ফেলে ডান হাতের কবজি ও ডান পায়ের একটি হাড় ভেঙে দেওয়া হয়। এরপর তাকে বিএনপির (আংশিক ) স্থানীয় কার্যালয়ে ভ্যানসহ আটকে রাখা হয়।

খবর পেয়ে আলিমের বাবা বদর শেখ ঘটনাস্থলে গেলে ছেলেকে নিতে রুহুল ৩ হাজার টাকা দাবি করেন। পরে ১৫শ টাকা দিলে পুলিশের মাধ্যমে ছেলেকে তাঁদের জিম্মায় দেওয়া হয়। একই সঙ্গে একটি সাদা কাগজে স্বাক্ষর নেন তারা।

পরিবার জানায়, ভুক্তভোগী প্রথমে উপজেলা বিএনপি নেতাদের কাছে বিচার চাইতে গেলে তিন দিন ঘোরানো হয়। পরে থানায় অভিযোগ করা হলেও মামলা না নেওয়ায় তারা এখনো বিভিন্ন দপ্তরে ঘুরছেন। বিচার চাইতে আলিমের বাবা খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরেও গেলে ইউএনওকে পাওয়া যায়নি।

অভিযুক্ত রুহুল শেখ ফোনে স্বীকার করেন,
“মারাটা একটু বেশি হয়ে গেছে। তিনি দাবি করেন, ভ্যানচালকের বাবা খুশি হয়েই টাকা দিয়েছেন।

উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন খান বলেন,
“ঘটনাটি দুঃখজনক, রুহুল অন্যায় করেছে।”

খোকসা থানার তদন্ত কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, অভিযোগ সম্পর্কে তিনি অবগত নন, তবে খোঁজ নিচ্ছেন। চিকিৎসাধীন আলিম ও তাঁর পরিবার দ্রুত বিচার ও নিরাপত্তা দাবি করেছেন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।