Nabadhara
ঢাকাসোমবার , ৮ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া-মোনাজাত

Link Copied!

গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী(বরিশাল) প্রতিনিধি

বিএনপি চেয়ারপারর্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী বাজার ব্যবসায়ীদের উদ্যোগে মিলাদ, দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বার্থী ইউনিয়ন বিএনপির আহবায়ক মিজানুর রহমান মিন্টু সরদারের সভাপতিত্বে সোমবার বিকেলে বার্থী ক্লাব মাঠে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহবায়ক শরীর জাকির হোসেন, সিনিয়র যুগ্ন আহবায়ক শফিকুর রহমান শরীফ স্বপন, টরকী বন্দর বনিক সমিতির সভাপতি শরীফ শাহাবুব হাসান,
বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান খোকন, বিএনপি নেতা ও সমাজসেবক মো. মোশাররফ সরদার, মোফাজ্জেল হোসেন, উপজেলা বিএনপির সদস্য শহীদুল ইসলাম স্বাদী মিরা, সরকারি গরদী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ইত্তেসাম পারভেজ, বিএনপি নেতা মো. ফিরোজ হাওলাদার, কিছলু সরকার, যুবদল নেতা মো.রুহুল আমিন, শহীদুল ফকির সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা নুর-আমিন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।