চন্দনাইশ ( চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশে আসহাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে সভার প্রধান অতিথি এলডিপির সভাপতি ও সাবেক মন্ত্রী ডক্টর কর্ণেল (অবঃ) অলি আহমদের (বীর বিক্রম) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে আসহাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোমা মুৎসুদ্দী এর সঞ্চালনায় আসহাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক নুরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, আসহাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মৃদুল কান্তি দেবনাথ।
এসম উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলার সদস্য গোলাম কিবরিয়া শিমুল, দোহাজারী পৌরসভা এলডিপির সভাপতি মোহাম্মদ লিয়াকত আলী, খানদীঘি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল বশর, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন প্রমুখ।

