ধোবাউড়া ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের ধোবাউড়ায় যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) রাতে ধোবাউড়া সদরে বাংলাদেশ খেলাফত মজলিসের অফিস কার্যালয়ে দোয়া-মোনাজাত ও আলোচনা সভার মাধ্যমে দিনটি পালন করেন সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ-১ (ধোবাউড়া–হালুয়াঘাট) আসনের মনোনীত প্রার্থী আলহাজ্ব মাওলানা তাজুল ইসলাম আকন্দ।
তিনি বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস প্রতিষ্ঠার পর থেকে ইসলামি মূল্যবোধ রক্ষা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগামীদিনেও শান্তি, ঐক্য ও উন্নয়নের পথে সংগঠনকে আরও শক্তিশালী ভূমিকা রাখতে হবে।
আলোচনা সভায় স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে দেশের শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.