রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
খুলনার তেরখাদা থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. শহীদুল্লাহ।
সোমবার (৮ ডিসেম্বর) রাতে থানার ওসি (তদন্ত) কবির হোসেনের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
লটারির মাধ্যমে খুলনা রেঞ্জ থেকে তেরখাদা থানায় পোস্টিং পাওয়া মো. শহীদুল্লাহ সর্বশেষ বাগেরহাটের শরণখোলা থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, যশোরে জন্ম নেওয়া এ পুলিশ কর্মকর্তা ২০০৫ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দেন। দুই দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতায় তিনি দেশের বিভিন্ন থানায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় তাঁর সুনাম রয়েছে সহকর্মীদের মাঝে।
দায়িত্ব গ্রহণের পর ওসি মো. শহীদুল্লাহ বলেন, “তেরখাদাকে মাদক, দাঙ্গা-হাঙ্গামা ও চাঁদাবাজিমুক্ত রাখতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ সর্বাত্মক ভূমিকা পালন করবে। একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে জনসাধারণের সহযোগিতা অপরিহার্য, আমি এলাকাবাসীর সেই সহযোগিতাই কামনা করছি।”
ওসি শহীদুল্লাহ দায়িত্ব নেওয়ায় এলাকাবাসীর মাঝে নতুন প্রত্যাশার সঞ্চার হয়েছে, এমনটাই জানাচ্ছেন স্থানীয়রা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.