জাবেদ হোসাইন মামুন (ফেনী) প্রতিনিধি
দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা' স্লোগান নিয়ে সোনাগাজীতে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে একটি বর্নাঢ্য র্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।
উপজেলা পরিষদের সামনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. মো. নুর উল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ আবদুল হান্নানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মো. ইউসুফ মিয়া।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মাঈন উদ্দিন আহমেদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি প্রফেসর নিতাই চরণ ভৌমিক, সোনাগাজী সরকারি ছাবের মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন, সোনাগাজী আল হেলাল একাডেমির প্রধান শিক্ষক মো. ওমর ফরুক, সোনাগাজী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ হোসাইন মামুন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম তাহেরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নারগিস আক্তার ও স্কাউটস কমিশনার বেল্লাল উদ্দিন।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন ঔষধ কোম্পানীর প্রতিনিধি বৃন্দ সহ বিভিন্ন শ্রেনি পেশার লোকজন অংশগ্রহন করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.