স্টাফ রিপোর্টার, নড়াইল
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা,গড়বে আগামীর শুদ্ধতা'”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের লোহাগড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (৯ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসের সূচনা করা হয়। পরে পতাকা উত্তোলন শেষে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদের প্রধান গেটের সামনে এক মানববন্ধন অনুষ্টিত হয়
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ড. সৈয়দ ইমদাদুল হকের সভাপতিত্বে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মারুফ সামদানীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সাদিয়া সুলতানা,সাবেক শিক্ষক নজরুল ইসলাম, লক্ষীপাশা কওমি মাদরাসার অধ্যক্ষ মুফতি মিরাজুল হক, জয়পুর আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মোঃ বদরুল ইসলাম,সমবায় কর্মকর্তা আব্দুর রহমানসহ প্রমূখ।
এসময় বক্তারা দুর্নীতি প্রতিরোধে সবাইকে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সচেষ্ট হওয়ার আহ্বান জানান। আলোচনা সভা শেষে দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করান উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য শারমিন ইসলাম।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.