গৌরনদী(বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ উদ্যাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদ্যম্য নারীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালী শেষে উপজেলা পরিষদ মিলায়তনে মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মেহেদী হাসান, মডেল থানার নবাগত ওসি তারেক হাসান রাসেল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার, গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. টিপু সুলতান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, সমবায় কর্মকর্তা আফসানা শাখী, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা বিভাষ চন্দ্র দাস, প্রেসক্লাবের আহবায়ক জহুরুল ইসলাম জহির সহ অন্যান্যরা।
শেষে বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রাখায় উপজেলার ৫ জন শ্রেষ্ঠ অদ্যম্য নারীকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.