কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৫ বিভিন্ন আয়োজনে পালিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন, জেলা দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে দিবসটির কর্মসূচি শুরু হয়।
উপজেলা পরিষদ অভিবাদন মঞ্চে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াসিন খন্দকার এবং দুদকের পতাকা উত্তোলন করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. ইদ্রিস মিয়া। এসময় উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মো. নূরুন্নবী এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক প্রধান শিক্ষক মো. নুরুল আলম রাশিদ উপস্থিত ছিলেন।
পরে উপজেলা নির্বাহী অফিসার ইয়াসিন খন্দকার বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর পর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মাহফুজ উদ্দিন ভূইয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মাসুদ রানা, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এসআরএমজি কিবরিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা সালাহ উদ্দিন নান্টু, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওমর ফারুক, উপসহকারী প্রকৌশলী মামুন মিয়া, সালুয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম, ফরিদপুর ইউপির প্যানেল চেয়ারম্যান মো. মোবারক হোসেন, ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার ইলিয়াস ভূইয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক আজহার উদ্দিন লিটন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ফজলে এলাহী ও সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান, এনজিও প্রতিনিধি মোহাম্মদ মুছা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ জহির উদ্দিন, এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মুফতি আব্দুল কাইয়ুম খান, আবু নাছের আব্দুল্লাহ, লীলা রাণী সাহা ও মো. নাঈমুজ্জামান নাঈম বক্তব্য রাখেন।
এছাড়া বীর কাশিমনগর এফ ইউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম, জনতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুবেল আহমেদ, ছাত্র প্রতিনিধি ফয়সাল আহমেদ তুহিন, স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন।
দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে বীরমুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধি এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের নিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.