তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
“নারী-কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার তালায় বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৫ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও অদম্য নারী পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তারেক হাসান। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দেবকী রানীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন, তালা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দ্দার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক অচিন্ত্য সাহা, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, তালা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, নারী নেত্রী গুলশান আরা, নারী উন্নয়ন সংস্থার প্রতিনিধি ফরিদুল ইসলাম ও মহিলা বিষয়ক অফিসের আলেয়া খাতুন।
আলোচনা সভা শেষে সমাজে বিশেষ অবদান, সংগ্রাম ও সাফল্যের স্বীকৃতি হিসেবে ‘অদম্য নারী’ হিসেবে ৫ নারীকে সম্মাননা প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন—
রাবিয়া বিবি (অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী)
রুপা রানী পাল (শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সফল নারী)
সুচিত্রা দাশ (সফল জননী)
ফরিদা বেগম (নির্যাতিতা থেকে উদ্যোমী, কর্মঠ ও স্বাবলম্বী নারী)
শিরিনা সুলতানা (সমাজ উন্নয়নে অসামান্য অবদানকারী)
অনুষ্ঠানে অতিথিরা বলেন, বেগম রোকেয়ার আদর্শ ও চেতনা আজকের নারীদের এগিয়ে যাওয়ার প্রেরণা। নারীর উন্নয়ন ও অধিকার রক্ষায় সমাজের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানটি তালা উপজেলায় নারী জাগরণে নতুন অনুপ্রেরণা যোগায়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.