পলাশ (নরসিংদী) প্রতিনিধি
পলাশে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস–২০২৫ উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, পলাশ উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এবং উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে “অদম্য নারী পুরস্কার” শীর্ষক কার্যক্রমের আওতায় অদম্য নারীদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর)সকালে পলাশ উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবক্কর সিদ্দিকী। তিনি বলেন, “নারীর অগ্রগতি ও সুরক্ষা নিশ্চিত না হলে একটি জাতির সার্বিক উন্নয়ন সম্ভব নয়। বেগম রোকেয়ার আদর্শকে ধারণ করে নারীর অধিকার, মর্যাদা, শিক্ষা ও কর্মসংস্থানের আরও বিস্তার ঘটাতে হবে।”
তিনি আরও বলেন, সমাজের নানা প্রতিকূলতা ও প্রতিবন্ধকতা জয় করে অদম্য নারীরা আজ দৃঢ়তার প্রতীক। তাদের সাফল্য সমাজে অনন্য উদাহরণ সৃষ্টি করেছে।
পলাশ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কবিতা ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কাউসার আলম সরকার, সমাজসেবা কর্মকর্তা মাসুম বিল্লাহ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আহসানউল্লাহসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় কাজী শাহানা পারভীনকে উপজেলা পর্যায়ে ‘জয়িতা সংবর্ধনা ২০২৫’ প্রদান করা হয়। সংবর্ধনা গ্রহণ করে তিনি নিজের জীবন সংগ্রামের গল্প ও বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেন। ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সাহস, আত্মবিশ্বাস ও দৃঢ়তা নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.