মোঃ রুহুল আমিন রাজু, মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
জামালপুর জেলার মেলান্দহে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার জিন্নাতুল আরা এর সাথে স্থানীয় সাংবাদিকদের মতবিনময় অনুষ্ঠিত হয়েছে।
আজ ৯ ডিসেম্বর (মঙ্গলবার) বিকেলে ৩টায় টায় উপজেলা নির্বাহী কার্যালয়ে কক্ষে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার জিন্নাতুল আরা'র সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, মেলান্দহ প্রেস ক্লাবের সভাপতি ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হাজী আবুল হাসেম, মেলান্দহ দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য,মেলান্দহ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সহ সম্পাদক সাংবাদিক মোঃ রুহুল আমিন রাজু, বিশিষ্ট সাংবাদিক দিলরুবা ইয়াসিন রুমা, মেলান্দহ প্রেসক্লাবের সহসভাপতি আব্দুল মোতালেব মোল্লা, সাংবাদিক মোস্তাসিম বিল্লাহ, বিশিষ্ট সাংবাদিক প্রেসক্লাবের সভাপতি আজম খান, মেলান্দহ রির্পোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক শেখ ফরিদ,সাংবাদিক সাজ্জাদ হোসেন শাহিন, নজরুল ইসলাম বাকিরুল ইসলাম, হাফিজুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক রাশেদুল ইসলাম, সাধারণ সম্পাদক সাকিব হাসান নাহিদ, রকিব হাসান নয়ন, ইমরান মাহমুদ প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
উপজেলা নির্বাহী অফিসার জিন্নাতুল আরা বলেন, সাংবাদিকরা মানুষের চোখ ও কান। সাধারণ মানুষ যা দেখে না, সাংবাদিকরা তথ্য সংগ্রহের মাধ্যমে তা তুলে ধরেন। তাই নীতি-নৈতিকতা রক্ষা করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, প্রশাসন ও মিডিয়া একে অপরের পরিপূরক। আপনারা প্রশাসনকে সহযোগিতা করবেন, আমরাও আপনাদের পাশে থাকব। সবাই মিলে মেলান্দহকে আরও এগিয়ে নিতে চাই।
সভায় তিনি প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে মেলান্দহ উপজেলার উন্নয়ন কর্মকান্ড- আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.