গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে দিন-দুপুরে একটি ওষুধের ফার্মেসীতে চুরির ঘটনা ঘটেছে। এঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার মাহিলাড়া বাজারে এই চুরির ঘটনা ঘটে।
ফার্মেসী মালিক সফিকুল ইসলাম জানিয়েছেন-দুপুর পৌঁনে দুইটার দিকে দোকান বন্ধ করে বাসায় চলে যাই। বিকেলে দোকান খুলে দেখি পিছনের টিন কেটে ক্যাশ ভেঙ্গে নগদ ৬০ টাকা নিয়ে গেছে চোর।
মাহিলাড়া বাজার মন্দিরের সিসিটিভি'র ফুটেজে দেখা গেছে দুপুর আড়াইটার দিকে ওই চোর টিন কেটে ফার্মেসীতে প্রবেশ করে টাকা নিয়ে পালিয়ে যায়।
গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন- বিষয়টি এখন পর্যন্ত কেউ জানায়নি। এবিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.