মনিরামপুর (যশোর) প্রতিনিধি
মনিরামপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন যশোর-৫ (মনিরামপুর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এ্যাড. শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকালে প্রেসক্লাব হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোতাহার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড. শহীদ ইকবাল হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মফিজুর রহমান, এ্যাড. মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই, সিনিয়র সহ-সভাপতি সন্তোষ স্বর, প্রেসক্লাবের দাতা সদস্য মালয়েশিয়া প্রবাসী আলী হোসেন, এপিপি শামছুজ্জামান দিপু প্রমুখ।
মতবিনিময় সভায় দলীয় প্রার্থী শহীদ ইকবাল হোসেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এলাকার উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন। তিনি স্থানীয় সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করেন এবং আগামীর রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
সভা শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য নিছার উদ্দিন খান আজম।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.