দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দৌলতপুর উপজেলার নবাগত নির্বাহী অফিসার অনিন্দ গুহ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম, দৌলতপুর শিক্ষা অফিসার মুশতাক আহমদ ও দৌলতপুর প্রেসক্লাবের সিনিয়র সদস্য প্রবীন সাংবাদিক আব্দুর রাজ্জাক। স্বাগত বক্তব্য রাখেন, দৌলতপুর মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আমন্ত্রিত সুধীজন। দৌলতপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে বেগম রোকেয়া দিবসের আলোচনা সভা শেষে অদম্য নারী পুরস্কার প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.