মুন্সীগঞ্জ প্রতিনিধি
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ-৩ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতনের পক্ষে থেকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৯ ই ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জ পৌরসভার যোগনীঘাট (দক্ষিণ ইসলামপুর) এলাকায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. সুলতান আহমদের বাড়িতে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষ প্রার্থী মো. কামরুজ্জামানের সহধর্মিণী নুর ই জান্নাত রোশনী। তিনি প্রায় পাঁচ শতাধিক শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন।
কম্বল বিতরণ অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.