আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
দেবহাটা উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি, দেবহাটা উপজেলা বিএনপির নিবেদিতপ্রাণ সংগঠক ও বিশিষ্ট সমাজসেবক গোলাম মোস্তফা (৭২) আর নেই, (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার দিবাগত রাতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি ৩ পুত্রসহ অসংখ্যা আত্মীয়স্বজন, রাজনৈতিক সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
মঙ্গলবার এশার নামাজের পরে তাঁর জানাজার নামায অনুষ্ঠিত হয় দেবহাটার পারুলিয়া সেড মসজিদ ঈদগাহ ময়দানে। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা-০২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও রাজনীতির পরিচিত মুখ আলহাজ্ব আব্দুর রউফ চেয়ারম্যান, উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, স্বজন ও এলাকাবাসীসহ হাজারো মানুষ।
মরহুম গোলাম মোস্তফা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি শ্রমিক দলের সংগঠনকে শক্তিশালী করতে অগ্রণী ভূমিকা রাখেন।
সমাজসেবামূলক কর্মকান্ডেও তিনি ছিলেন অত্যন্ত সক্রিয় ও গ্রহণযোগ্য। তার মৃত্যুতে দেবহাটা উপজেলা বিএনপি, যুবদল, শ্রমিক দল, উপজেলা জিয়া পরিষদ, ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় তারা বলেন,“মরহুম গোলাম মোস্তফার মৃত্যুতে দেবহাটার রাজনৈতিক অঙ্গনে এক নিবেদিতপ্রাণ নেতাকে হারালাম।”
শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.