দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর থানা পরিদর্শন করেছেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন।
মঙ্গলবার তিনি দৌলতপুর থানা পরিদর্শনে আসেন। এসময় তিনি গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন।
মতবিনিময়কালে পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন দৌলতপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণসহ সার্বিক বিষয়ে সহযোগিতার জন্য উপস্থিত গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন।
গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, দৌলতপুর প্রেসক্লাবের সভাপতি এম মামুন রেজা, ডিপিসি’র সভাপতি আব্দুল আলীম সাচ্চু, দৌলতপুর প্রেসক্লাবের সিনিয়র সদস্য এম এ রাজ্জাক ও সাইদুর রহমানসহ অন্যান্য প্রতিষ্ঠানের গণমাধ্যম কর্মীরা। পরে কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন দৌলতপুর থানার ওসি সহ অন্যান্য কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.