দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের জামায়াতে ইসলামীর মনোনিত সংসদ সদস্য প্রার্থী উপধ্যক্ষ মাওলানা মো. বেলাল উদ্দীন নির্বাচনী গণমিছিল শেষে গণসমাবেশ বলেছেন, মহান আল্লাহ তায়ালা যদি বাংলাদেশ জামায়াতে ইসলামকে দেশ শাসনের দায়িত্ব পালনের সুযোগ দেন তবে অবৈধ অস্ত্রধারী, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের দৌরাত্ম্য বন্ধ করে সকল নাগরিকের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব, মানুষের মৌলিক অধিকার এবং সংখ্যাগরিষ্ঠ মানুষের ঈমান-আকিদা রক্ষায় কাজ করে যাচ্ছে। আমরা আল্লাহর ওপর ভরসা করে এ প্রয়াস অব্যাহত রেখেছি।
সমাবেশে মাওলানা বেলাল উদ্দীন ঘোষণা দিয়ে বলেন, দৌলতপুরসহ সারা দেশে কঠোর হাতে দুর্নীতি দমন, চাঁদাবাজি বন্ধ এবং সকল অপরাধ নির্মূল করে একটি সুখী ও সমৃদ্ধশালী রাষ্ট্র গঠন করা হবে ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, সম্প্রীতি, শান্তি-শৃঙ্খলা ও
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রশাসনিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।
শিক্ষার মানোন্নয়ন এবং দৌলতপুরের বিস্তীর্ণ চরাঞ্চলে দীর্ঘদিনের ত্রাসের পরিবেশ দূর করার প্রতিশ্রæতি দিয়ে তিনি বলেন, চরাঞ্চলের মানুষের যাতায়াত সহজ করতে নদীর ওপর একটি সেতু নির্মাণ করে দৌলতপুরকে একটি সুখী ও সমৃদ্ধশালী উপজেলায় রূপান্তর করা হবে ইনশাআল্লাহ।
আজ বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপধ্যক্ষ মাওলানা মো. বেলাল উদ্দীন এসব কথা বলেন। শেষে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।
আজ বুধবার বিকেল সাড়ে ৪টায় দৌলতপুর সরকারি পাইলট হাইস্কুল মাঠ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী দৌলতপুর শাখার আয়োজনে নির্বাচনী গণমিছিল শুরু হয়।মিছিলটি উপজেলা পরিষদ মডেল মসজিদ চত্বরে গিয়ে গণসমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।
গণমিছিল ও সমাবেশে কয়েক হাজার নেতা-কর্মী ও সমর্থকরা অংশ নেয়। এতে নেতৃত্ব দেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের এমপি প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা বেলাল উদ্দীন। উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দসহ দৌলতপুর জামায়াতের নেতা কর্মীরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.