মোঃ রুহুল আমিন রাজু, মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক জামালপুর -৩ আসন মেলান্দহ - মাদারগঞ্জের বিএনপির মনোনীত ধানের শীর্ষের এমপি পদপ্রার্থী জননেতা মোস্তাফিজুর রহমান বাবুল বলেছেন, দেশের মানুষ এখন তাকিয়ে আছেন, মহান স্বাধীনতার ঘোষক,সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম)এর সহধর্মিণী সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, মাদার অব ডেমোক্রেসি,বিএনপির চেয়ারপার্সন গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দিকে।
তিনি এখন তার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন।
দলমত নারী পুরুষ নির্বিশেষে সকল মানুষ তাদের জন্য দোয়া করছেন, মহান আল্লাহর কাছে দেশ ও জণগণের স্বার্থে আজীবন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছেন।
সকল মানুষ সমস্বরে বলছেন,দেশের প্রয়োজনে সুস্থ হয়ে প্রিয় নেত্রী আবারো দেশ ও জনগণের খেদমতে আত্মনিয়োগ করবেন ইনশাআল্লাহ । হে আল্লাহ দেশনেত্রী আমাদের গণতন্ত্রের মা'কে আমাদের মাঝে ফিরিয়ে দাও,তুমিই একমাত্র পার আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া কে তুমিই একমাত্র আমাদের মাঝে ফিরিয়ে দিতে পারো ।
তিনি গত বুধবার (১০ ডিসেম্বর) বাদ আসর মেলান্দহ উপজেলা পাবলিক অডিটোরিয়াম চত্বরে মেলান্দহ উপজেলা ও পৌর এবং হাজরাবাড়ী পৌর বিএনপির আয়োজিত সমাবেশে সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী গণতন্ত্রের সংগ্রামে আপসহীন নেত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া ওমাহফিল পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে জামালপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান বাবুল এ আশাবাদ ব্যক্ত করেছেন।
তিনি বলেন, দলমতের ঊর্ধ্বে উঠে গোটা দেশবাসী মজলুম জননেত্রী বেগম খালেদা জিয়ার জন্য কাঁদছেন ও তার জন্য দোয়া করছেন, নিশ্চয়ই মহান আল্লাহ দেশবাসীর দোয়া যেন কবুল করবেন । তিনি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবেন।
মেলান্দহ পৌর বিএনপির সভাপতি এডভোকেট মনোয়ার হোসেন হাওলাদার এর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মুন্জুরুল কবীর মন্জুর, সঞ্চালনায় বক্তব্য রাখেন, মেলান্দহ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আনোয়ারুল কাদির,
শ্যামল তালুকদার,সহসভাপতি আলহাজ্ব এম,রফিকুল ইসলাম রহিম, দুরমুঠ ইউনিয়ন ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ রাশেদুজ্জামান অপু মিয়া,মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তৈয়বুর রহমান মাস্টারসহ ,বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্হানীয় মাদ্রাসার শিক্ষার্থীসহ বিপুলসংখ্যক আলেম উলামা মাশায়েখগণ । দোয়া পরিচালনা করেন মেলান্দহ ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা আসাদুজ্জামান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.