হুমায়ন কবির মিরাজ, বেনাপোল (যশোর) প্রতিনিধি
শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের কন্যাদাহ গ্রামের কানিপাড়ার বাসিন্দা ও ইউনিয়ন বিএনপির নিবেদিতপ্রাণ কর্মী নূর-ইসলাম বদ্দী (৮৫) আর নেই।
বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) রাত সাড়ে ৮টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মরহুম নূর-ইসলাম বদ্দী ইউনিয়নে বিএনপি পরিবারের একজন সম্মানিত, সৎ ও শান্ত স্বভাবের মানুষ হিসেবে পরিচিত ছিলেন। মৃত্যুর সময় তিনি এক স্ত্রী, দুই ছেলে, চার কন্যাসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে কন্যাদাহ গ্রামের কানিপাড়ায় তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন তার পুত্র মোঃ আলামিন হোসেন। পরবর্তীতে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজা ও দাফন অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গ্রামবাসী ও বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। মরহুমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
উপস্থিত নেতারা নূর-ইসলাম বদ্দীর নিষ্ঠা, সততা ও দেশপ্রেমের কথা স্মরণ করে তার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
জানাজায় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু, উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ, উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সহিদ আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মনিরুল ইসলাম মনি, উলাশী ইউনিয়ন বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক মিন্টু বিশ্বাস, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হজরত আলী, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, বেনাপোল ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইয়াকুব আলী, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবি, যুবদল নেতা লালটু বিশ্বাস, বিএনপি নেতা জাহাঙ্গীর, বেনাপোল পৌর সেচ্ছাসেবকদলের সদস্য সচিব ওমর ফারুকসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী।
মরহুমের পরিবার সকলের কাছে দোয়া কামনা করেছে আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.