চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
চন্দনাইশ উপজেলার দূর্গম এলাকা ধোপাছড়ী ইউনিয়নে চলাচলের একমাত্র কাঠের সেতুটির সংস্কার শেষে উদ্বোধন করেন চন্দনাইশ উপজেলার নির্বাহী অফিসার মোঃ রাজিব হোসেন।
বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলে সেতুর মাঝখানের অংশটি ভেঙে ইউনিয়ন জুড়ে অচলাবস্থা সৃষ্টি হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজিব হোসেন ধোপাছড়ী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লতিফা বেগমের মাধ্যমে অনুদান দিলে ধোপাছড়ী বাজার কমিটির সভাপতি আনিছুর রহমানে মাধ্যমে সেতুটি সংষ্কার করা হয়।
বৃহস্পতিবার (১১ডেসেম্বর) সকাল ১০ টায় ইউএনও মোঃ রাজিব হোসেন এলাকাবাসীর উপস্থিতিতে সেতুটি উদ্বোধনের মাধ্যমে চলাচলের উপযুক্ত ও উন্মুক্ত করেন।
এই সময় উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহাবুল আলম শাওন ভূইয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান লতিফা বেগম, মুজিবুল হক খোকা মেম্বার, মোজাম্মেল হক মেম্বার, নাছির মেম্বার, বাজার কমিটির সভাপতি আনিছুর রহমান প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.