বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়িতে চুরি করতে গিয়ে লিপি খাতুল (৩৫) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করেছে চোর।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোর পাঁচটার দিকে উপজেলার শিমলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওই গৃহবধূ কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর এলাকার মহর উদ্দিনের স্ত্রী। তাঁর স্বামী ঢাকার মোহাম্মদপুর র্যাব-২ এ কর্মকরত আছেন। গৃহবধূ উপজেলার শিমলা বাজার এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।
জানা গেছে, গতকাল রাতে গৃহবধূ লিপি খাতুন তার মেয়েকে নিয়ে ঘরে ঘুমিয়ে পড়েন। আজ ভোরের দিকে চোর ঘরের গ্রিল কেটে ঘরে ঢুকে পড়ে। এ সময় চোরকে চিনে ফেলায় গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায় চোর। পরে আজ সকালে খবর পেয়ে পুলিশ গিয়ে ওই গৃহবধুর মদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বাচ্ছু মিয়া বলেন, শ্বাসরোধে ওই গৃহবধূকে হত্যা করা হয়েছে।মরদেহ থানায় আনা হয়েছে। গৃহবধূর লাশ ময়নাতদন্তের জন্যে জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।এ ঘটনায় থানায় মামলা দায়েরর প্রস্তুতিও চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.