রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
খুলনার পাইকগাছা থানার পুলিশ শনিবার (১০ ডিসেম্বর) উত্তর সুলুয়া গ্রামের গোলবাড়ি মোড় থেকে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোঃ শাহীনুর রহমান গাজী (৪৫), পিতা মৃত ইছহাক আলী গাজী, মাতা মরিয়ম বেগম, বাসস্থাপণ মাছিয়ারা ইউনিয়ন, তালা থানা, সাতক্ষীরা।
পুলিশ জানায়, অভিযানে মোঃ মিজানুর রহমান, পিতা ওবায়দুল্লাহ রহমানের বালুর গাদার দক্ষিণ পাশে পাকা রাস্তার ওপর থেকে মোট ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত শাহীনুর রহমান স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে পেশাদারভাবে মাদক ব্যবসা করে আসছেন। বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে তিনি তা বিক্রয়ের উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখতেন এবং সুবিধাজনক সময়ে বিক্রি করতেন।
পাইকগাছা থানা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী একটি মামলা রুজু করেছে এবং তদন্ত চলছে। পুলিশ মাদক নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অপরাধ দমনে সচেষ্ট রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.