ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে সমাবেশ উপলক্ষে শহরের বিভিন্ন অলিগলি ও প্রধান সড়কগুলো জনসমুদ্রে পরিণত হয়।
পাটবাজারে সমাবেশের পর একটি বিশাল র্যালি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ঈশ্বরগঞ্জ মার্কাজ মসজিদে পৌঁছে। পরে অংশগ্রহণকারীরা আসরের নামাজ আদায় করেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা জামায়াতের আমির আব্দুল করিম। বিশেষ অতিথি ছিলেন মহানগর সেক্রেটারি শহীদুল্লাহ কায়সার এবং এসিস্ট্যান্ট সেক্রেটারি মাহাবুবুল হাসান শামিম। অনুষ্ঠান পরিচালনা করেন ঈশ্বরগঞ্জ উপজেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সেক্রেটারি এইচ. এম. মাজহারুল ইসলাম, এবং সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মনজুরুল হক হাসান।
দাঁড়িপাল্লা প্রতীক পাওয়া মনোনীত প্রার্থী মনজুরুল হক বলেন, “ঈশ্বরগঞ্জের অলিগলি ও গ্রামের মানুষের সঙ্গে মিশে বুঝতে পেরেছি, মানুষ নেতৃত্বের পরিবর্তন চায়। তারা দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় নিশ্চিত করতে চান। ঈশ্বরগঞ্জের দাঁড়িপাল্লাকে কেউ রুখতে পারবে না, ইনশাআল্লাহ।”
ময়মনসিংহ মহানগর সেক্রেটারি শহীদুল্লাহ কায়সার বলেন, “রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত দাঁড়িপাল্লার জোয়ার উঠেছে। এবার দাঁড়িপাল্লা সরকার গঠন করবে, ইনশাআল্লাহ।”

