মনিরামপুর (যশোর) প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ (মনিরামপুর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন বলেছেন, নির্বাচিত হলে তিনি চিরতরে সন্ত্রাস, নৈরাজ্য, মাদক ও চাঁদাবাজি রোধ করে শিক্ষা প্রতিষ্ঠানসহ সার্বিক উন্নয়নের মাধ্যমে মনিরামপুরে শান্তির সুবাতাস বহমান রাখবেন। পাশাপাশি জাতি গঠনে বিশেষ ভূমিকা রাখা প্রত্যেক শিক্ষকসহ সংশ্লিষ্টদের যথাযথ সম্মান দেওয়া হবে।
এ কথা তিনি বৃহস্পতিবার দুপুরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে কলেজ শিক্ষক ও পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় বলেন। সভা সহকারি অধ্যাপক মুহিবুল্লাহ মনু ও প্রভাষক নাজমুল হক লিটনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভায় পেশাজীবীদের পক্ষ থেকে ধানের শীষের প্রতি সমর্থন ও কাজের প্রতিশ্রুতি ব্যক্ত করেন খানপুর কলেজের অধ্যক্ষ আসাদুজ্জামান শাহিন, মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আফরোজা মাহমুদ রানী, রাজগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুজিবুর রহমান, মশিয়াহাটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিপ্লব কুমার বিশ্বাস, চিনাটোলা কলেজের অধ্যক্ষ সাজ্জাত হোসেন, এআর কলেজের অধ্যক্ষ মিলন ঘোষাল, ঢাকুরিয়া কলেজের অধ্যক্ষ তাপস কুন্ডু, মনোহরপুর কারিগরি কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান, সহকারি অধ্যাপক দিল আফরোজ শিরিন, বিএম আব্দুল হালিম, বাবুল আকতার প্রমুখ।
উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই, সিনিয়র সহসভাপতি মফিজুর রহমান, অ্যাডভোকেট মকবুল ইসলাম, প্রবাসী শিল্পপতি আলী হোসেন প্রমুখ।
সভা শেষে সহকারী অধ্যাপক বোরহান উদ্দিন জাকিরের পরিচালনায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.