গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে ব্লাড ডোনার্সক্লাবের এর প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেককাটা ও দুই শতাধিক শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
উপজেলা মৎস্য খামারে বুধবার বিকেলে আলোচনা সভা ব্লাড ডোনার্সক্লাবের এর প্রতিষ্ঠাতা কাজী সুজনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম।
এতে বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের প্যানেল আহবায়ক সিনিয়র সাংবাদিক মো. গিয়াস উদ্দিন মিয়া, সহকারী শিক্ষক শামীম আহম্মেদ সহ অন্যান্যরা। শেষে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

