মোঃ জিহাদুল ইসলাম, কালিয়া (নড়াইল) প্রতিনিধি
হাতপাখা ক্ষমতায় গেলে চাউল হবে ৪০ টাকা, স্থানীয় সরকারে কেন দুর্নীতিবাজকে জনপ্রতিনিধি হতে দেওয়া হবেনা, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমানো হবে, বেকার সমস্যা দুর হবে, চাঁদাবাজ থাকবেনা সাধারণ মানুষ শান্তিতে থাকবে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে কালিয়া বাস স্ট্যান্ডে নড়াইল ১ আসনে হাত পাখা প্রতীকের প্রার্থী মাওলানা আব্দুল আজিজের সমর্থনে নির্বাচনী গণ সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন।
উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আলী হুসাইন এর সভাপতিত্বে এবং ইসলামি যুব আন্দোলনের উপজেলা সভাপতি হাফেজ আবুল হাসান সিদ্দিকীর সঞ্চালনায় এ গণসমাবেশে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল ১ আসনের হাত পাখা প্রতীকের মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল আজিজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা শাখার সভাপতি মাওলানা খায়রুজ্জামান, সেক্রেটারি ডাক্তার এস এম নাসির উদ্দিন, জেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি মুফতি মোহাম্মদ ওমর ফারুক।
আরো উপস্থিত ছিলেন দলটির উপজেলা সভাপতি মাওলানা আলী হুসাইন, সেক্রেটারি কাজী মহসিন আলী, নড়াগাতি থানা সভাপতি হাফেজ হুসাইন আহমদ, সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান, হাফেজ খবির উদ্দিন, নাহিদুল ইসলাম, মোহাম্মদ সজিব শেখ, মাওলানা নাজমুল হক সহ আসনের বিভিন্ন এলাকা থেকে আগত হাজার হাজার কর্মী ও সমর্থকেরা।
প্রধান আলোচকের বক্তব্যে সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুল আজিজ বলেন, আগামী নির্বাচনে হাত-পাখা প্রতীক বিজয়ী হয়ে সংসদে গেলে দেশে কোন চাঁদাবাজ থাকবে না, অন্যায় অত্যাচার করতে দেওয়া হবেনা। যুবকদের জন্য কর্মসংস্থানের সৃষ্টি করা হবে। যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা হবে এবং সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করে ১ আসনকে বাসযোগ্য করে তোলা হবে।
সমাবেশ শেষে একটি বিশাল মিছিল কালিয়া উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.