Nabadhara
ঢাকাশুক্রবার , ১২ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে সৎ ছেলের প্রাণনাশের হুমকির অভিযোগে মায়ের সংবাদ সম্মেলন

একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি
ডিসেম্বর ১২, ২০২৫ ৬:৫০ অপরাহ্ণ
Link Copied!

একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি

‎সুনামগঞ্জের ইকবাল নগরের বাসিন্দা কুয়েত প্রবাসী মহিলাকে জায়গার জন্য সৎ ছেলে কর্তৃক  প্রাণে হত্যার হুমকির প্রতিবাদে সৎ মায়ের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার  বিকেল ৩ টায় সুনামগঞ্জ পৌর মার্কেটের ২য় তলায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভূক্তভোগী মহিলা ছাফা মোহাম্মদ তিনি সাংবাদিকদের বলেন। ‎তিনি একজন কুয়েত প্রবাসী মহিলা । তিনি দীর্ঘদিন কুয়েতে অবস্থান করার পর গত তিন মাস আগে বাংলাদেশে আসেন। দেশে আসার পর সুনামগঞ্জ পৌরসভার ০৯ নং  ওয়ার্ডের অন্তর্গত ইকবালনগর সংলঘ্ন বার্ড চক্ষু হাসপাতালের দক্ষিন পার্শ্বে ছাফা মোহাম্মদের নামীয় জমিতে থাকা বসতভিটাটি মেরামতের চেষ্ঠা করলে ছাফা মোহাম্মদের  স্বামী মোঃ সুহেল আহমদ ও তার ১ম স্ত্রীর সন্তান মোঃ খোকন মিয়া ও বাড়ির কেয়ারটেকার মিলে প্রবাসী মহিলাকে  বাঁধা দেয় এবং তাকে প্রাণে হত্যার হুমকি প্রধান করে।

ভূক্তভোগী মহিলা ছাফা বলেন, ‎আমি গত ১০ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে  আমার নামীয় জমিতে বসতবাড়ি মেরামতের কাজ দেখাশুনা করতে গেলে আমার স্বামী ও সৎ ছেলে মিলে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে।

পরবর্তীতে আমাকে একটি সিএনজিতে করে তাদের বাসায় নিয়ে গিয়ে ৫/৬ ঘন্টা আমার উপর  শারীরিক ও মানসিক নির্যাতন  চালায়।  এলোপাতারি  কিল, ঘুষি ও লাটিপেটা করে আমাকে মারাত্মকভাবে নীলাফুলা জখম করে।

এ ঘটনায় কোন মামলা-মোকদ্দমা করিলে আমাকে প্রানে মারার হুমকি প্রদান করে। পরবর্তীতে তাদের বসতঘর থেকে আমার ভাইয়ের ছেলে তছকির আলী আমাকে উদ্ধার করে নিয়ে আসেন।

‎তারপর আমি আমার স্বামী ও সৎ ছেলের হাত থেকে প্রানে বাচঁতে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারন ডায়েরী (জিডি) করি। এরপর আরও ক্ষিপ্ত হয়ে তারা আমাকে প্রাননাশের হুমকি প্রদানসহ আমার নামীয় জমি তাদের নামে দলিল করে দেয়ার কথা বলে। তাদের অত্যাচার ও হুমকি-দামকির কারনে আমি চরম নিরাপত্তাহীনতায় ভোগছি।

‎এছাড়াও আপনাদের আরো জানাতে চাই যে, আমার নামীয় ৯৫ শতক জায়গার মধ্যে ৩০ শতক জমি আমার সৎ ছেলেকে দিয়ে দেই। তারপরও সে নানা কৌশলে আরো ৩০ শতক জমি হাতিয়ে নিতে চায়।  আমি তাকে জমি না দেয়ায় সে প্রতিনিয়িত আমাকে প্রাননাশের হুমকি দিয়ে আসছে। এতে আমি চরম নিরাপত্তাহীনতায় ভোগছি।

তাই আমার জমি ও জীবনের নিরাপত্তায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি এবং আপনাদের সহযোগিতা পাওয়ার আশাবাদ ব্যক্ত করছি। এসম সংবাদ সম্মেলনে ছাফা মোহাম্মদের পক্ষে আরও লিখিত বক্তব্য পাঠ করেন ছাফা মোহাম্মদের ভাইয়ের মেয়ে রুনা বেগম। সংবাদ সম্মেলনে প্রিন্টও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।