জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আঃ গনি গাজী (৭৪) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) জুম্মার নামাজ শেষে গোয়ালডাঙ্গা সরদার বাড়ি জামে মসজিদ ঈদগাহ মাঠে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
মৃত মনতাজ গাজীর পুত্র আঃ গনি গাজী দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, ৩ পুত্র ও ৫ কন্যাসহ বহু স্বজন রেখে যান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান হিমুর উপস্থিতিতে আশাশুনি থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খানের নেতৃত্বে জেলা পুলিশের একটি চৌকস দল মরহুমকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে।
এসময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক আঃ করিম, বীর মুক্তিযোদ্ধা জাবেদ আলী গাজী, কার্তিক চন্দ্র মন্ডল, বড়দল ইউনিয়ন যুবদল আহ্বায়ক শরিফুল ইসলাম শরীফ, গোয়ালডাঙ্গা সরদার বাড়ি পুরাতন জামে মসজিদের সভাপতি আব্দুর রশিদ সরদার, সাধারণ সম্পাদক আব্দুল আলীম সরদারসহ এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.