বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনে ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী বকশীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ গণমিছিল অনুষ্ঠিত হয়।
বকশীগঞ্জ পৌর শহরের খয়ের উদ্দিন ফাজিল মাদরাসা মাঠ থেকে গণমিছিলটি শুরু করে পুরাতন বাসস্ট্যান্ড, মালিবাগ মোড়, মধ্য বাজার হয়ে পুনরায় খয়ের উদ্দিন মাদরাসা মাঠে এসে শেষ হয়।
গণমিছিলে এসময় উপস্থিত ছিলেন জামালপুর-১ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী, উপজেলা জামায়াতের আমির শফিকুল্লাহ মাস্টার, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আদেল ইবনে আওয়াল, পৌর জামায়াতের আমির আব্দুল মতিন, পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা রাশেদুজ্জামান রাশেদী, উপজেলা শিবির সভাপতি রবিউল হাসান রিশাদ সহ উপজেলার সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিছিল শেষে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা-৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ওসমান হাদীকে গুলি করার প্রতিবাদ ও হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য সরকারের কাছে আহবান জানান।

