Nabadhara
ঢাকাশুক্রবার , ১২ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে এক রাতেই দুই কৃষকের সবজি ক্ষেত ধ্বংস

হবিগঞ্জ জেলা প্রতিনিধি
ডিসেম্বর ১২, ২০২৫ ১০:৪২ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ জেলা প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে দুই পরিশ্রমী কৃষকের বহুদিনের পরিশ্রমে গড়ে ওঠা সবজি ক্ষেত এক রাতে ধ্বংস করে দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার চৌমুহনী ইউনিয়নের গাজীপুর গ্রামে ঘটে এ ন্যাক্কারজনক ঘটনা।

কাটা ফেলা হয়েছে তিন থেকে চারশো টমেটো, শিম ও শসার গাছ। এতে তিন থেকে চার লাখ টাকা পর্যন্ত আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।

ক্ষতিগ্রস্ত কৃষক রুবেল মিয়া জানান, মাসের পর মাস শ্রম দিয়ে কষ্ট করে চাষ করেছি। সকালে ক্ষেতে গিয়ে দেখি সব গাছ কাটা পড়ে আছে। চোখে অন্ধকার দেখেছি।”

একই ক্ষোভ ও কষ্টের সুর মিলাদ মিয়ার কণ্ঠেও “আমরা খেটে খাওয়া মানুষ। ফসলই আমাদের সম্পদ। তা নষ্ট করে দেওয়া মানে আমাদের পরিবারকে পথে বসানো।”

ঘটনার পর পুরো এলাকায় নেমে এসেছে ক্ষোভ ও শোকের ছায়া। স্থানীয় বাসিন্দা কবির মিয়া বলেন, “এটি পরিকল্পিতভাবে দুই কৃষককে ক্ষতিগ্রস্ত করার ঘটনা। স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা চলছে, তবে সুষ্ঠু তদন্তের জন্য আইনি পদক্ষেপ নেওয়া জরুরি।”

এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাসেম বলেন, “ঘटनাটি অত্যন্ত অমানবিক। প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

দুই কৃষকের স্বপ্নের ক্ষেত নষ্ট হওয়ায় গ্রামজুড়ে চরম উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। দোষীদের দ্রুত শনাক্ত করে শাস্তির দাবি তুলেছেন এলাকাবাসী।

এ ঘটনায় থানায় অভিযোগ প্রস্তুতির কথা জানিয়েছেন ভুক্তভোগীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।